বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতির জনককে না মানলে নাগরিক থাকার অধিকার নেই’

igpনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেউ জাতির জনক না মানলে তার বাংলাদেশের নাগরিক থাকার অধিকার নেই বলে মনে করেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘এমন নেতা যুগে যুগে না, শতাব্দীতেও আসে না। হাজার বছরে একজনই এসেছিলেন। তিনি জাতিকে মুক্ত করে দিয়ে গেছেন।

সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় শোক দিবসের আলোচনা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কথা বলেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে আল্লাহপাক পাঠিয়েছেন জাতির মুক্তির জন্য। তিনি এই দেশের স্বাধীনতা দিয়েছেন, এক বছরের মধ্যে সংবিধান দিয়েছেন।’

বঙ্গবন্ধু হত্যার পেছনে জাসদসহ বামপন্থিদের ষড়যন্ত্র ছিল বলেও মন্তব্য করেন আইজিপি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিদেশে থাকায় বেঁচে যান দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।

ওই সময় বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল জাসদ। ছাত্রলীগ থেকে বের হয়ে এসে তখন সরকারবিরোধী অবস্থান নেয়া জাসদ এখন আওয়ামী লীগের শরিক হিসেবে সরকারে আছে। দলের নেতা হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাসদ অবশ্য এর মধ্যে ভেঙেছে বেশ কয়েকবার। রাজনীতিতে গুরুত্ব হারানো দলটির একটি অংশ বিএনপিতেও গেছে। কেউ কেউ আবার দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় শক্তি হওয়ার চেষ্টাও করেছে নানা সময়। কিন্তু তাদের জোট করার উদ্যোগ ভেস্তে গেছে একাধিকবার।

বঙ্গবন্ধু সরকারের বিরোধিতা করা জাসদের রাজনৈতিক অবস্থান ভুল ছিল এমন মন্তব্য করে আইজিপি বলেন, ‘পরে প্রমাণ হয়েছে তারা ভুল ছিল। মেজর জলিলেল মত অতি বিপ্লবীরাও স্বীকার করেছেন তাদের ভুল ছিল।’

পুলিশ প্রধান বলেন, ‘ওই অতি বিপ্লবীদের মত আজ যারা জঙ্গিবাদে যাচ্ছেন তারাও একদিন ভুল বুঝতে পারবেন।’

বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকীতে সারাদেশে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতার বিষয়টি নিয়েও কথা বলেন আইজিপি। বলেন, ‘সত্য ইতিহাস জেনেছে মানুষ। আর এ জন্যই ১৫ আগস্ট এবার ঢল ছিল অন্য বছরের তুলনায় বেশি।’ ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত