,

মেয়র মান্নানের জামিন

mannanনিউজ ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (বরখাস্ত) ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন আদেশ দেন।

দরিদ্র তহবিলের টাকা দুর্নীতির অভিযোগে মেয়র মান্নানের বিরুদ্ধে এই মামলা করে দুদক।

আদালতে মেয়র মান্নানের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা, আবু হানিফ ও নাসরিন খন্দকার।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

মেয়র মান্নানের আইনজীবী মাসুদ রানা জানান, তিন মাসের জামিন পাওয়ায় অধ্যাপক মান্নানের মুক্তিতে বাধা নেই। তিনি বলেন, জামিন আদেশের পাশাপাশি আদালত তাকে স্থায়ী জামিনে চার সপ্তাহের রুলও জারি করেছেন।

প্রসঙ্গত, সিটি কর্পোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলে এক কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় এবং ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হজার টাকা ব্যয়ে দুর্নীতির অভিযোগে গত ১৩ জুন জয়দেবপুর থানায় মামলা করে দুদক।

দুদকের উপপরিচালক সামছুল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এরপর ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেফতার দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর