,

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইমাম হত্যায় সন্দেহভাজন আটকের নাম প্রকাশ

 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকনজি (৫৫) ও তার সহকারী তাহারা উদ্দিনকে (৬৪) হত্যার ঘটনায় অভিযুক্ত আটক এক ব্যক্তির নাম প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ। আটক ব্যক্তির নাম অস্কার মোরেল (৩৫)। তার বিরুদ্ধে হত্যা ও হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছে বিজনেজ ইনসাইডার।

1471322895

এর আগে সোমবার ইমাম ও তার সহকারী হত্যার দায়ে একজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছিল পুলিশ। তবে গ্রেফতারের বিষয়টি অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।হত্যার পরবর্তী সময় হামলাকারীর স্কেচ তৈরি করে পুলিশ খোঁজ চালিয়ে হামলাকারীকে আটক করে।

এটি ‘টার্গেট কিলিং’ ছিল কিনা, সেটি এখনও জানায়নি নিউ ইয়র্ক পুলিশ। তারা জানায়, হত্যার উদ্দেশ্য জানার জন্য আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, আল-ফুরকান জামে মসজিদের সামনে শনিবার স্থানীয় সময় দুপুর ১টা বেজে ৫০ মিনিটে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকনজি ও তার সহকারী তাহারা উদ্দিনকে। ডেইলি মেইল ও বিজনেজ ইনসাইডার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর