,

জামিন পেলেন বাংলামেইলের তিন সাংবাদিকের

1471162243নিউজ ডেস্ক : অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তারা জামিন পেয়েছেন।

রোববার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ আদেশ দেন।
তিন সাংবাদিকের পক্ষে তাদের আইনজীবী প্রিয়লাল সাহা জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তাদের নির্দোষ বলে দাবি করেন আইনজীবী।

শুনানি শেষে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহসম্পাদক প্রান্ত পলাশের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।
এর আগে ৯ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তিন সাংবাদিককে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে নিউজপোর্টালটিতে একটি সংবাদ প্রকাশ করা হয়।
ওই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তিন সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ৮ আগস্ট দুপুরে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। মানবকণ্ঠ

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর