বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ গড়তে ভাল মানুষ হতে হবে -প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

IMG_0926শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ বলেছেন দেশ গড়তে ভাল মানুষ হতে হবে। দেশপ্রেম, মুল্যবোধ, নৈতিকতাবোধ ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে নিজের ও সমাজের কল্যাণ করা যায়। তিনি গতকাল নবীনগর উপজেলার কৃষ্ণনগর উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। নবীনগর উপজেলা প্রশাসন আয়োজিত কৃষ্ণনগর উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যসচিবের একান্ত সচিব ও উপসচিব ড. মুহাম্মদ শহিদ উল্লাহ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্বাছ উদ্দিন, মুক্তিযোদ্ধা মোশারফ খান, আবু কাউসার,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু কাউসার সরকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষে প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয় এবং প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সভাশেষে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গনে একটি বকুল ফুলের চারা রোপন করেন এবং তার একান্ত সচিবের মায়ের কবর জিয়ারত করেন।

IMG_0837

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ