বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ২ কেজি গাঁজা ও ১শত পিছ ইয়াবাসহ গ্রেফতার ৪ জন

grafterনবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামে  শুক্রবার সকালে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ আবুল হাসেম(৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীনগর পুলিশ। অপর দিকে বৃহস্পতিবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের দক্ষিন পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে মো: মিজান(২৭), জুয়েল রানা(২৮) ও মো: নাছির হোসেন(২৭)নামে তিন মাদক ব্যবসায়ীকে ১ শত পিছ ইয়াবা সহ গ্রেফতার করে।