,

রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। বুধবার সকাল থেকে দূরপাল্লার ও আভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নৌযান চলাচল বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ নৌ-পথের ৬টি রুটে। এছাড়া শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায় সকল দোকান বন্ধ রয়েছে।

Hortal

বাঙ্গালী সংগঠনগুলোর নেতাকর্মীরা রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করছে। তারা রাঙামাটি প্রবেশ মুখ মানিকছড়ি ও কলেজ গেইটে বেশ কয়েকটি গাড়িকে আটকে দিয়েছে।

রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটাররা বিক্ষোভ করছে। রাঙ্গামাটি শহরে সাপ্তাহিক বাজারের দিনে কোন পাহাড়ী বিক্রেতা তাদের পণ্য নিয়ে বাজারে আসেনি। তবে কলেজ গেইট এলাকায় রাস্তার দু’পাশে পাহাড়িদের পণ্য বিক্রি করতে দেখা গেছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ আগস্ট ঢাকায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন দেয়ার পর পার্বত্য অঞ্চলের ৫টি বাঙ্গালী সংগঠন বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। সেই আহ্বানে স্থানীয় ৫টি বাঙ্গালী সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এ হরতাল পালন করছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর