শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০

Songorshoপূর্ব শুত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড টিয়ারশেল ও ১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বগইর গ্রামের  ভুঁইয়া বাড়ির কামাল মিয়া বুধবার সকালে প্রতিপক্ষ দানু মিয়ার বাড়ির শাওন নামের এক যুবককে মারধর করে।
 
এ ঘটনার জের ধরে বিকেলে দুই গোষ্ঠীর শতাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলাকার কৃষি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই  ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জনেরও বেশি লোক আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৬ রাউন্ড রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, কৃষি জমির ওপর সংঘর্ষ হওয়ার কারণে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা