বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী শান্তি সমাবেশ ও মিছিল

Untitled-1শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার স্থানীয় নবীনগর মডেল পাইলট হাই স্কুল প্রাঙ্গনে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন, পুলিশ সুপার মো মিজানুর রহমান,্্উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ হালিম,উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী সফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম, পৌর মেয়র মাইনুদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান মুছেনা বেগম বোরহান উদ্দিন আহম্মেদ। । বক্তারা জঙ্গীবাদকে না বলে জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সমাবেশে শিক্ষক, ইমাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,আইনজীবী সহ সকল শ্রেণী পেশার ২ সহ¯্রাধিক লোকজন অংশ গ্রহণ করেন। সমাবেশের পূর্বে জঙ্গীবাদ বিরোধী একটি র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

brahmanbaria santi samabesh picture 7-8-16 (1)