,

ভিমরুলের কামড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

2016_08দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামে ভিমরুলের কামড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন শিশু রয়েছে।

শনিবার (৬ অগাস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলাম মিয়ার স্ত্রী তানজিনা বেগম (৩২), মেয়ে হাদিসা (৭), ফারজানা (৪), মিমি (৯ মাস)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের নিচে মাচায় তিন মেয়েসহ বিশ্রাম নিচ্ছিলেন তানজিনা বেগম। এ বাঁশঝাড়ের উপরে একটি ভিমরুলের বাসা ছিল। হঠাৎ বাতাসে বাঁশের সঙ্গে ধাক্কা লেগে ওই ভিমরুলের বাসাটি ভেঙে যায়। এ সময় ভিমরুলের একটি দল তাদের ওপর আক্রমণ চালায়।

পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাদিসা ও ফারজানা মারা যান। তানজিনা ও মিমির অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে তারাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে ওই বাঁশঝাড়ে ভিমরুলের বাসার খবর কেউ জানতো না বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর