,

অবশেষে স্বীকার করলেন হাসনাত করিম

Hasnat_kalerkantho_picনিউজ ডেস্ক : গোয়েন্দা পুলিশের হেফাজতে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে নতুর নতুন তথ্য দিতে শুরু করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম। গুলশানে হামলার রাতে হলি আর্টিজান বেকারিতে দেশি-বিদেশি লোকজনকে জিম্মি করে হত্যার ভিডিওচিত্র বাইরে পাঠানোর কাজে জঙ্গিরা যে বিশেষ মোবাইল অ্যাপটি ব্যবহার করেছিল সেটি তাঁর ছিল বলে হাসনাত স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদে তিনি যেসব তথ্য দিতে শুরু করেছেন তাতে গুলশানের ওই জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নতুন মাত্রা যোগ হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, হাসনাত করিম বলছেন, তিনি সেই রাতে জঙ্গিদের খুব কাছাকাছি ছিলেন। জঙ্গিরা হলি আর্টিজানে কিভাবে ঢোকে, কিভাবে দেশি-বেদেশি লোকজনকে জিম্মি করে এবং তাঁর সামনেই ২০ জনকে হত্যা করে সেসব ঘটনার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন তিনি। তবে তিনি দাবি করেন, এসবের কিছুই তিনি আগে থেকে জানতেন না। ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে হাসনাত করিম এখন পর্যন্ত যেসব তথ্য দিয়েছেন এর মধ্যে অনেক নতুনত্ব আছে। তবে জিজ্ঞাসাবাদের শুরুতেই তিনি জঙ্গিদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার কথা অস্বীকার করেন। সেই সঙ্গে সেই রাতে তাঁর হাতে যে অস্ত্রটি ছিল তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তবে সেই অস্ত্র জঙ্গিরা অনেকটা তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে নিতে বাধ্য করেছিল বলে তিনি দাবি করছেন।

সূত্র মতে, প্রথম দিনের জিজ্ঞাসাবাদে হাসনাত করিম বেশির ভাগ প্রশ্নেরই ঠিকমতো জবাব দেননি। দ্বিতীয় দিনে দুজনই অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। তবে তাঁরা যা বলছেন তার অনেক তথ্য আগেই গোয়েন্দাদের জানা হয়ে গেছে।

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে রিমান্ডে (জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত) নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট। হাসনাত ও তাহমিদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১ জুলাই রাতে এই দুজনও হলি আর্টিজানে ছিলেন।

সিটি ইউনিটের একাধিক কর্মকর্তা জানান, গুলশানের ঘটনায় হাসনাত করিমের কাছ থেকে তাঁদের অনেক কিছু জানার আছে। কারণ সেই রাতে হাসনাত করিমের সঙ্গে জঙ্গিদের যেভাবে কাছাকাছি দেখা গেছে আর কাউকে ততটা দেখা যায়নি। তাই হাসনাত করিমের তথ্যে এ ঘটনার অনেক গোপন রহস্য বের হতে পারে বলে তাঁরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর