,

পাটুরিয়ায় ফেরি বন্ধ, বঙ্গবন্ধু সেতু ব্যবহারের পরামর্শ

paturia_নিউজ ডেস্ক : তীব্র স্রোতে পদ্মার দৌলতদিয়া অংশের সবক’টি ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিকল্প রুট হিসেবে পরিবহন সংশ্লিষ্টদের বঙ্গবন্ধু সেতু ব্যবহারের পরামর্শ দিয়েছে।

এই রুটে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা সংযুক্ত। ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের উভয় পাশে বিপুলসংখ্যক পরিবহন আটকে রয়েছে। এতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এর আগে বৈরি আবহাওয়ার কারণে গতকাল শনিবার বিকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া রুটে রো রো (বড়) ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে রাত পর্যন্ত শতাধিক দূরপাল্লার নৈশকোচ আটকে পড়ে।

আরিচা ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ নাসিম জানান, দৌলতদিয়ার তিনটি ফেরি ঘাটের মধ্যে দুটি আগেই ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাতভর মাত্র একটি ঘাটে যানবাহন উঠানামা করা হয়। রোববার সকাল ৯টার দিকে সেটিও বিপর্যস্ত হয়।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো.শফিকুল ইসলাম জানান, ফেরিঘাটটি চালুর চেষ্টা চলছে। এ সময়ের মধ্যে বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতু ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর