বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতার ছেলেসহ হিযবুত তাহরীর সন্দেহভাজন চারজন আটক

 

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতার ছেলেসহ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সন্দেহভাজন চারজনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার দুপুরে সিলেটের আদালত ফটক থেকে তাদের আটক করা হয়।

1469432050

র‌্যাব-৯-এর মুখপাত্র মেজর ফখরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তারা নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য। জঙ্গি তৎপরতা অনুসন্ধানের স্বার্থে আটক চারজনের নাম পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব আরো জানায়, ২০১৪ সালে পুলিশের ওপর হিযবুত তাহ্রীরের হামলার ঘটনায় আদালতে চলমান একটি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল আজ। সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় এই চারজনকে আদালতের ফটক থেকে আটক করা হয়।

আটককৃত চারজনের মধ্যে একজন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার ছেলে বলে জানা গেছে।

আদালত সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হিযবুত তাহ্রীরের সদস্য হিসেবে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এরপর তারা জামিনে মুক্তি পান। ওই মামলায় আজ সাক্ষ্য দিতে আদালতে এসেছিলেন। আদালত থেকে তারা বের হওয়ার সময় চারজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ