,

নবীনগরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

download (53)নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: পানিতে ডুবে নবীনগরের দূর্গারামপুর, কাঠালিয়া ও শ্যামগ্রামে তিন শিশুর মৃত্যু হয়েছে। নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের , সোমবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে । সে কাঠালিয়া গ্রামের নছির মিয়ার ছেলে । জানা গেছে,কাঠালিয়া গ্রামের নাছির মিয়ার ছেলে সিফাত সকালে বড় বোনের সাথে পুকুর ঘাটে খেলা করার সময় সে পানিতে পড়ে যায় । আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কতব্যরত চিকিৎসক ডা: আওরাতিক ইবনে মতিন তাকে মৃত ঘোষণা করে ।এছারা রবিবার সন্ধ্যায় মেঘনা নদীর পানিতে ডুবে আ: আজিজ নামের এক শিশুর মৃত্যু হয় ।উপজেলার বীরগাওঁ ইউনিয়নের দূর্গারামপুর গ্রামে রবিবার সন্ধ্যায় মেঘনা নদীর পানিতে ডুবে আ: আজিজ (২) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে দূর্গারামপুর গ্রামের আক্তার মিয়ার ছেলে। জানা গেছে, আ: আজিজ সন্ধ্যায় বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পার্শবতী মেঘনা নদীর পাড় বন্ধুদের সাথে খেলা সময় পানিতে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক আফরিন ওহাব তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে উপজেলার শ্যামগ্রামে রবিবার বাড়ীর পার্শ্ববতী পুকুরের পানিতে ডুবে অর্ণব নাগ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়।সে শ্যামগ্রাম বাজারের কাপড় ব্যবসায়ী রাজীব চন্দ্র নাগ এর একমাত্র সন্তান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা