সন্ত্রাস, নাশকতা ও জংগীবাদ প্রতিরোধ কল্পে মতবিনিময় সভা
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:সন্ত্রাস, নাশকতা ও জংগীবাদ প্রতিরোধ কল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষে কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধান গণের সাথে এক মতবিনিময় সভা নবীনগর উপজেলা সম্মেলন কক্ষে আজ রবিবার সকালে অনুষ্টিত হয়েছে ।উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম।এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, অফিসার ইনচার্য্য ইমতিয়াজ আহম্মেদ, শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন প্রমুখ।











