বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

fotbol-2নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: লাউর ফতেহপুর খেলার মাঠে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় পীর কাশিমপুর একাদশ বনাম উত্তর দাররা একাদশ অংশ নেয়। ৯০ মিনিটের এ খেলায় পীর কাশিমপুর একাদশ ০ – ২ গোলে উত্তর দাররা একাদশ দলকে পরাজিত করে। খেলায় উপস্থিত ছিলেন, উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রুপালী ব্যাংকের পরিচালক ব্যারিস্টার জাকির আহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজি মামুনুর রশিদ, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, মুরাদনগর উপজেলার সাবেক চেয়ারম্যান পীরজাদা জহিরুল আলম চিশতি , ভিপি হাসান সারোয়ার, উপজেলা বিএনপির সহ সভাপতি ফুরকানুল ইসলাম , স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহাম্মদ সহ খেলা পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ হুসেন ও সাধারণ সম্পাদক শেখ সামছুদ্দুহা। বহুল আলোচিত এ টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা ঈদের পরদিন থেকে শুরু হয়ে আজকের ফাইনাল খেলার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটল । বিপুল সংখ্যক দর্শক মাঠের চারপাশে জায়গা না পেয়ে বিভিন্ন বাড়ির ছাদে, শিক্ষা প্রতিষ্ঠান ভবনের ছাদে, গাছে চড়ে খেলা উপভোগ করেন। এছাড়া খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক ব্যারিস্টার জাকির আহম্মদ কলেজ ভবনের ছাদে উঠলে অতিরিক্ত ভারের কারনে আকস্মিক টিনের চালা ভেঙ্গে ১৫ জনের মত দর্শক আহত হন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রীত অতিথিরা। এর মধ্যে বিজয়ি দলকে ১ লাখ টাকা একটি কাপ ও রানার্স আপ দলকে ২৫ হাজার টাকা একটি কাপ দেয়া হয়। উল্লেখ্য, খেলায় উত্তর দাররা একাদশ দলে নাইজেরিয়ান ফুটবলার ৭ জন ও পীর কাসিমপুর একাদশে ৬ জন নাইজেরিয়ান ফুটবলার অংশ নেয়।