,

হামলা সত্ত্বেও উদার শরণার্থী নীতিতে অনড় মেরকেল

 

 

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের উদার শরণার্থী নীতির কারণেই ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শরণার্থী ঠাই পেয়েছে জার্মানিতে। শরণার্থীদের দ্বারা বেশ কয়েকটি হামলার ঘটনায় তীব্র সমালোচনা শুনতে হয়েছে তাকে। তারপরেও তার শরণার্থী নীতিতে অনড় মেরকেল।

2016_07_28_18_24_11_CC6GA88VyGR30oKgv2Q5k4f2iRxfTq_original

সাম্প্রতিক সময়ে দেশটিতে সন্ত্রাসী হামলা প্রকট আকার ধারণ করেছে। জার্মানির প্রায় অর্ধেক মানুষ এখন আর শরণার্থীদের হাসিমুখে বরণ করে নিতে রাজি নন। অনেকে মনে করেন ইরাক ও সিরিয়া থেকে এই শরণার্থীদের ভেতরেই ছদ্মবেশে লুকিয়ে আছে জঙ্গিরা।

অনেক সমালোচনা সহ্য করে মেরকেল স্বাগতম জানিয়েছেন চরম বিপদাপন্ন শরণার্থীদের। সেই তারাই যখন দেশে প্রবেশ করে সহিংসতা ঘটায় তখন তার দায় গিয়ে বর্তায় মেরকেলের কাঁধে। এই সংকটেও পূর্বের উদার নীতিতেই শক্তভাবে স্থির থাকছেন তিনি।

মেরকেল বরাবরই মানবতার পক্ষে অবস্থান নিয়েছেন। শুধু শরণার্থী নীতিতেই না, গোটা ইউরোপে তার নেতৃত্ব দৃষ্টান্ত স্থাপনকারী। সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর প্রতিক্রিয়ায় মেরকেল শরণার্থীদের প্রতি কঠোর না হয়ে অন্যান্য নিরাপত্তা আরও জোরদার করেছেন। বিশেষ করে অস্ত্র ও তথ্য নিয়ন্ত্রণের উপরে।

জার্মানিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোতে শরণার্থীরা জড়িত ছিল। এতে অনেকেই হতাহত হয়েছেন। কিন্তু অনড় ও বুদ্ধিমতী মেরকেল বলেছেন, ‘এই হামলাগুলো সংস্কৃতি ও ধর্মের মধ্যে ভয় এবং ঘৃণা ছড়ানোর জন্যই করা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর