বড়িকান্দি গণিশাহ্ মাজার জিয়ারতে অাসা ভক্তসহ নৌকাডুবি : নিহত ১২ নিখোঁজ ৮ জন
নবীনগর উপজেলার সর্ব পশ্চিমের ইউনিয়ন বড়িকান্দি দয়ালবাবা গণিশাহ্ মাজারে জিয়ারতে জন্য অাসার পথে পাশ্বর্বতী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জঙ্গীশিবপুর গ্রাম হতে অাগত ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) ডুবির ঘটনা ঘটে।অাজ সকালে অাকষ্মিক এ নৌকা ডুবিতে ১২ জনের মৃত্যু হয়।অন্তত ৮ যাত্রী নিখোঁজ রয়েছেন ।
ট্রলার ডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী মোহাম্মদ অালী রিপন জানিয়েছেন।
জঙ্গিশিবপুর বাজার ঘাট থেকে ট্রলারটি ছাড়ার অাগে অাড়াঅাড়িভাবে নদে ভাসানো হয়। এ অবস্থাতেই (অাড়াঅাড়ি) মাঝি ট্রলারটির ইঞ্জিন চালু করে দেন। এরপর এটি অাড়াঅাড়িভাবেই চলতে শুরু করে। কিছুদূর গিয়ে নদীর পূর্ব কিনারের বরুন গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ট্রলারটির। এতে ট্রলারের ছাদে থাকা যাত্রীরা পানিতে পড়ে যান। এরই মধ্যে ট্রলারের ভেতরে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করলে এটি ডুবে যায়।
রিপন বলেন, তীরে ট্রলার ডুবলেও শিশু ও বৃদ্ধারা বাঁচার সুযোগ পায়নি। তাড়াহুড়ো না করলে এতো মানুষ মারা যেতো না।
উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া নরসিংদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী উপ-পরিচালক মহসীন প্রধান তার (রিপনের) কথায় একমত প্রকাশ করে জানান, উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
মৃতদের মধ্যে শিশু ও নারীসহ দশ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে ছয়জনই শিশু সন্ধ্যায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।











