,

নবীনগরে সরকারি খাস জমিতে পুকুর খনন : শতাধিক একর ফসলি জমি জলাবদ্ধতার কবলে

02নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি : উপজেলার ইব্রাহিমপুর পালবাড়ি বাজারের পশ্চিমে সরকারি নাল খাস জমিতে এলাকার কিছু প্রভাবশলী ব্যক্তি রাজস্ব ফাঁকি দয়ে পুকুর খননের নামে পুকুরপাড় তৈরি করে মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ওই গ্রামের কৃষকদের ৩/৪শত একর ফসলি জমি হুমকির মুখে পড়েছে। প্রভাবশালী ব্যক্তিরা হচ্ছেন, ওই গ্রামের আবদুস সামাদ মিয়ার ছেলে শেখ-সাদী, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম। গত বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ওয়ালিউল হাসান এর বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিমপুর পালবাড়ি বাজারের পশ্চিমে ১৬১ শতক বিভিন্ন মামলাকৃত নাল জমি, ভূমির শ্রেণি পরিবর্তন করিয়া শেখ-সাদী ও তার ভাইয়েরা মিলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করছে। এলাকাবাসী অভিযোগ করলে, শেখ-সাদির লোকজন তাদের প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে, অফিস ম্যানেজ করেই তারা পুকুর খনন করছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী মনে করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে প্রানহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা