নবীনগরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়নপুর গ্রামে গতকাল বৃহষ্পতিবার দুপুরে বিদ্যুৎস্পর্শে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে নারায়নপুর গ্রামের মৃত আ: রহমানের ছেলে ফরিদ মিয়া (৫৫)। জানা গেছে, ফরিদ মিয়া প্রতিদিনের ন্যায় বৃহষ্পতিবার দুপুরে নারায়নপুর ব্রিজের দক্ষিণ পাশের জমি থেকে ঘাস কাটতে যায়। সেখানে পড়ে থাকা অবৈধ সংযোগের তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়। আশংকাজনক অবস্থার স্থানীয়রা জমি থেকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক ডা: নুসরাত ফারকান্দা মৃত ঘোষণা করে।











