,

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

train1434182981ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াদিল এলাকায় এ ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা নয়াদিল এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে সকালে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ওই বৃদ্ধ ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে একই স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪২) অপর এক ব্যক্তির মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা