,

গুলশান হামলা : ১৭ দিনেও নিহত সাইফুলের লাশ ফেরত পায়নি পরিবার

23465-untitled-8শরীয়তপুর প্রতিনিধি : ১৭ দিনেও গুলশান হামলায় নিহত বাবুর্চি সাইফুলের লাশ ফেরত পায়নি পরিবার। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলায় নিহত শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাইফুল ইসলাম চৌকিদারের দুই মেয়ে ও পরিবারের ঈদ কেটেছে চোখের জলে। একদিকে সাইফুলের মৃত্যুর শোক, অপরদিকে তার লাশ না পাওয়া-এই দুই ঘটনায় সাইফুলের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশুকন্যাসহ স্বজনেরা অসহায় সময় কাটাচ্ছেন। লাশ কখন পাবে তাও কেউ বলতে পারছেন না। সাইফুলের পরিবারসহ স্বজনেরা সরকারের কাছে দ্রুত লাশ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

নিহত সাইফুলের মেজো বোন মায়া ও চাচাতো ভাই সুলাইমান জানান, ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় কুক ম্যানেজার (বাবুর্চি) মো. সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন। তার মৃত্যু সংবাদের পর স্বজনেরা ঢাকায় গিয়ে লাশের জন্য যোগাযোগ শুরু করেন। ঘটনার পর থেকে ১৬ জুলাই পর্যন্ত সাইফুলের লাশ ফেরত পাওয়ার জন্য গুলশান থানার ওসি, সিএমএইচ হাসপাতালে ছুটাছুটি করে লাশের কোনও সন্ধান পাননি তারা। সাইফুলের পরিবারের লোকজন জানান, গুলশান থানা বলছে, তদন্ত শেষ হলে লাশ ফেরত দেবে।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, নিহত সাইফুল ইসলাম চৌকিদারের মা ঘরের ভেতরের একটি কক্ষে বসে আছেন। অপর কক্ষে অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া বসে কান্না করছেন। তার দুই শিশুকন্যা সামিয়া ও ইমলি পুরনো পোশাক পরে রয়েছে। প্রতিবেশীসহ স্বজনরা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন।

নড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. ইকরাম আলী বলেন, কিছু আইনগত প্রক্রিয়া চলছে। ঢাকা থেকে তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে সাইফুলের ব্যক্তিগত তথ্য চেয়েছিলেন। আমরা তা যথা সময়ে প্রেরণ করেছি। আশা করি আইনগত পরিক্রিয়া দ্রুত শেষ হবে এবং সাইফুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর