,

নবীনগরে রায় তামিলের নামে বাদীর সন্ত্রাসী হামলা : গ্রেফতার-২

1নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং পাল পাড়ায় রবিবার দুপুরে উচ্ছেদ মামলার রায় তামিলের নামে বাদীর সন্ত্রাসী হামলা। হামলা চালিয়ে বিবাদী হারাধন পালের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। নবীনগর থানার অফিসার ইনচার্য্য ইমতিয়াজ আহম্মেদ পি পি এম বলেন, উচ্ছেদ অভিযানের বিষরে আমরা অবগত নই। তবে ঘর ভাংচুরের আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রবিবার (১৮/৭) দুপুরে আকস্মিক এ হামলায় আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত হয়ে পরেন ওই পরিবারের দুই মহিলা সদস্য। পরিবারের একমাত্র পুরুষ ব্যক্তি হারাধন পাল মানসিক ভারসম্যহীন হওয়ায় তিনিও বাকরুদ্ধ। ওই পরিবারের অভিযোগ সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে ঘড়ের আসবাবপত্র বাইরে ফেলে দেয় । এ সময় বাধা দিতে গিয়ে হারাধনের স্ত্রী ও মেয়ে তাদের হাতে লাঞ্চিত হন। হারাধন পালের স্ত্রী মায়া রানী পাল জানান, পাশের বাড়ির জীবন পালের সাথে জায়গা সংক্রান্ত বিরোধে একটি মামলা কোর্টে চলমান রয়েছে। এ নিয়ে প্রায়ই জীবন সাহা সাথে আমাদের ঝগড়া হত ।

ssগতকাল তারই নির্দেশে একদল সন্ত্রাসী হাতে দা, লাঠি নিয়ে কোন কিছুই না বলে বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ও মালামাল বাইরে ফেলে দেয়। মিনিট পাঁচেকের মধ্যে পুরু ঘড়টি ভেঙ্গে মাটিতে মিশিয়ে দেয়ার পর মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। অভিযোগ অস্বীকার করে জীবন পাল বলেন, হারাধন পাল আমার ক্রয় করা সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে । প্রয়োজনীয় কাগজপত্র হাতে আসার পর ওই জায়গা আমার দখলে আনি । তবে স্থানীয়রা এ প্রতিবেদককে পেয়ে নাম প্রকাশ না করার শর্তে জানান, অসহায় পরিবারের উপর বহিরাগতদের মাধ্যমে পেশী শক্তি দিয়ে নির্যাতন চালানো সম্পুর্ন অমানবিক। গতকাল তারা নিয়মবহির্ভুত ভাবে উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে সন্ত্রাসী স্টাইলে যা সত্যি কষ্টদায়ক। হারাধনের স্ত্রী মায়া রাণী পাল বলেন, জীবন সাহা এলাকার ১৫/২০ জন সন্ত্রাসী নিয়ে আমার বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। জায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তি । এই বিষরে থানার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

নবীনগরে রায় তামিলের নামে সন্তাসী হামলায় গ্রেফতার দুই জন । এরা হলেন জীবন সাহা ও সংকর সাহা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা