,

কফি আনানের হাতে মোটর সাইকেল পুরস্কারপ্রাপ্ত সাইফুল্লাহ এখন জঙ্গি

jogipic-2নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: জাতি সংঘের মহাসচিব কফি আনানের হাতে পুরস্কার প্রাপ্ত সাইফুল্লাহ ওজাকি হচ্ছে গুলশান২ হলি আর্টিজান বেকারী ও কিশোরগঞ্জ শোলাকিয়ায় জঙ্গী হামলার পর সরকারের ঘোষিত নিখোঁজ ১০ জঙ্গীর মধ্যে ১ জনের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ুইবাড়ি গ্রামে। গতকাল বুধবার সরজমিনে গিয়ে জানাযায়,উপজেলার কড়–ইবাড়ি গ্রামের জয়ধন দেবনাথের ছেলে ঘোষিত জঙ্গী খান মোহাম্মদ সাইফুল্লাহ ওরফে ওজাকি ওরফে সুজিত দেবনাথ (৩৫)। জয়ধনের দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে পরিবার। বড় ছেলে বেঁচে না থাকলেও বিবাহিত মেয়ে রিনা দেবনাথ হায়দরাবাদ কলেজের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছে। জয়ধন দেবনাথ বলেন, আমার ছেলে হুরুয়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি পাশ ও ফতেহপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণী পাশ করে সিলেট ক্যাডেট কলেজে ৮ম শ্রেণীতে ভর্তি হয়। সেখান থেকে এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় পাশ করে স্কলারশীপ পেয়ে ২০০১ সালে জাপান এশিয়া পেসিফিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ওই বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস পরীক্ষায় প্রথম হওয়ায় তৎকালীন জাতিসংঘের মহাসচিব কফি আনান তাকে একটি মোটর সাইকেল উপহার দেন। এরপর সে জাপানের একটি কলেজে ইংরেজীতে অধ্যাপনা করেন। কিছুদিন পর ওখানে ধর্ম পরিবর্তন করে সুজিত দেবনাথের নাম পরিবর্তন করে খান মোহাম্মদ সাইফুল্লা ওরফে ওজাকি নাম দিয়ে বিয়ে করে। জাপানে তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও জানা যায়। তার বিরুদ্ধে গত ২০১৫ সালে ২৪ মে উত্তরা দক্ষিণ থানায় মামলা হয়। জঙ্গীর বিষরে প্রশ্ন করা হলে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমার ছেলের সাথে গত ১ বছর ধরে কোন যোগাযোগ নেই। জঙ্গী কি আমি তা বুঝিনা। এলাকার মোতালিব ও আব্দুর রহমান বলেন,এই পরিবারটি এলাকায় শিক্ষিত হিসেবে পরিচিত,এই ছেলেটি ছিল ভাল,সে এখন সরকার কর্তৃক ঘোষিত জঙ্গী তাই এলাকায় আতংক বিরাজ করছে। ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, সুজিত দেবনাথ মেধাবী ছাত্র ছিল সে কিভাবে এপথে গেলো তা আমাদের বোধগম্য নয়। তার এক স্কুল সহপাটি জানান, সুজিত মেধাবী ছাত্র ছিল সে এ রকম হবে চিন্তা বাহিরে।

ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা যততুকু খবর পেয়েছি সে এখন জাপানে আছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে