,

ভারতের মধ্যপ্রদেশে বন্যায় ১১ জনের মৃত্যু

 
আন্তর্জাতিক ডেস্ক : টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত কয়েকদিনে ভারতের মধ্যপ্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এনডিটিভিকে একথা নিশ্চিত করেছেন। গত তিন-চার দিনে রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় আট ব্যক্তির মৃত্যু হয়েছে।এদের মধ্যে দুইজন ভুপালে এবং টিকমগড়, রেওয়া, ঝাবুয়া, বেতুল, রাইসেন ও পান্নায় একজন করে মারা গেছেন বলে জানিয়েছেন তিনি। রাজ্যের সাতনা জেলার ৪০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।

2016_07_10_12_10_20_J3FE53JEYOLh273q7mPY4qEkXM2ZCR_original

 

পুলিশের এক কর্মকর্তা জানায়, বন্যার পানিতে ডুবে এক মোটরসাইকেল চালকের মৃত্যুর হয়েছে। শাহপুর হ্রদ এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সৌরভ কাতিয়ার নামের ২১ বছর বয়সী ওই ব্যক্তি বানের পানিতে ভেসে যান। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।এছাড়া শুক্রবার মানদালা ও সিনগ্রাউলি জেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে আরো দুজনের মৃত্যু হয়। হোশাঙ্গাবাদে নর্মদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী চৌহান।

 

 

এদিকে কারো পরিবার যদি পানিতে আটকা পরে থাকে তাহলে ১০৭৯ নম্বরে ফোন দিয়ে সাহায্যর জন্য আবেদন করতে পারবে। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোকে পর্যাপ্ত খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে