,

নবীনগরে ঈমাম লাঞ্চিত হওয়ার ঘটনায় গ্রাম্য শালিশে ১ ব্যক্তিকে গ্রামছাড়ার নির্দেশ

B Baria Map Mainশ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামে ঈদের নামাজ শেষে ঈমাম লাঞ্চিত হওয়ার ঘটনা ও শালিশের ডাকে সাড়া না দিয়ে অনুপস্থিত থাকায় গ্রামবাসী গ্রাম্য শালিশে ১ ব্যক্তিকে গ্রামছাড়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

সুত্র জানায়, বৃহস্পতিবার কনিকাড়া গ্রামে (জোড়াহাটি ঈ˜ গাহ) ঈদের নামাজ
শেষে মোনাজাতের আগে কিয়াম করাকে কেন্দ্র করে নামাজিদের মধ্য থেকে ১৫ থেকে
২০ জনের মত লোক কিয়ামের বিরোধিতা করেই ঈমামের উপর ঝাপিয়ে পরে। এদের মধ্য
থেকে কয়েকজন ঈদগাহের গেইটগুলো বন্ধ করে দেন যাতে কেউ বের হতে না পারে। এ
ঘটনায় নামাজিদের মাঝে আতংক বিরাজের পরিবেশ সৃষ্ঠি হয়, কেউ কেউ প্রান
বাচাঁতে দেয়াল টপকে ওই স্থান ত্যাগ করে। ঈমামকে বাচাতে গিয়ে অনেকেই ওই
হামলার শিকার হয়েছেন। এ নিয়ে ঈদের দিন থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। কনিকাড়া গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দারা গ্রামের শান্তি রক্ষার্থে গতকাল শুক্রবার সন্ধ্যায়
দক্ষিন পাড়া প্রাইমারী স্কুল মাঠে গ্রাম্য শালিস বসায়। উক্ত শালিসে আলী
আহম্মদ মেম্বারের সভাপতিত্বে উপস্থিথ ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ
হোসেন সরকার, মুর্শিদ মেম্বার, আব্দুর রহমান মেম্বার,সিদ্দিক মেম্বার,
নান্নু সর্দার, হাজী মোঃ শিশু মিয়া, হাজী মোঃ সাহজাহান।

কনিকাড়া গ্রামের বাসিন্দা উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার
ঈমাম লাঞ্চিত হওয়ার ঘটনায় গ্রামবাসী গ্রাম্যশালিশে ১ ব্যক্তিকে
গ্রামছাড়ার নির্দেশ ও অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়গুলোর
সত্যতা নিশ্চিত করেছেন।
নবীনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, আমি
ছুটিতে আছি তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে