তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবীনগরে সংঘর্ষে আহত ২০
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা ইউনিয়নের বীরগাঁও গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর সময় ছাএকে চড় মারার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত সোহাগ, রাসেল, মফিজ মিয়া, রিপন ও স্বপনকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এ ঘটনায় নবীনগর থানা পুলিশ ওবায়দুল(৩৫) নামে একজনকে গ্রেফতার করেন। অপর দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে গ্রাম্য অধিপত্য বিস্তারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়। গুরুত্বর আহত হান্নান মিয়া, আমির হামজা, সালাম মিয়াকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।











