,

নবীনগরের ভদ্রগাছা গ্রামে দুস্থ অসহায়দের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ

 

1নবীনগর(ব্রাক্ষণবাড়িয়া)প্রতিনিধি:  রবিবার দুপুর ২টা। বাড়ির ঊঠোনে পা ফেলার জায়গা নেই। হাজারো মানুষের ভিড়ে একে অন্যকে না চিনলেও বছরের ওই একটা দিন সবাই মিলিত হন শফিক মোল্লার বাড়িতে। সবাই এসেছেন ঈদের কাপর নিতে। কোন ধরাবাঁধা নেই কাউকে খালি হাতে ফেরানো হচ্ছেনা,যে এসেছেন সেই কাপর নিয়ে ফিরছেন খুশি মনে। কাপর ছাড়াও অনেকে পেয়েছেন নগদ টাকা । নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামের পরিচিত মুখ মোঃ শফিকুল ইসলাম চৌধুরী (সবার কাছে তিনি শফিক মোল্লা নামে পরিচিত) দেশের বাহিরে বেশির ভাগ সময় অবস্থান করলেও তিনি ঈদের আগে গ্রামে আসেন, দুস্থ অসহায় মানুষের মাঝে সাধ্যমত ঈদের কাপর বিলি করেন। কাপর বিতরণ ছাড়াও তিনি অনেকের মাঝে নগত টাকা বিলিয়ে দেন। শফিক মোল্লা জানান নারী পুরুষ মিলিয়ে প্রায় দুই হাজারের (২০০০) মত ব্যক্তির মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করেছেন। সূত্রমতে, নবীনগর পৌরসভা সহ ২১ ইউনিয়নের বহু গ্রাম থেকে অনেকেই পায়ে হেটে কেউবা নৌকায় দলে দলে ছুটে আসেন ঈদের কাপর পাবার মনোবাসনা নিয়ে। ফিরতি পথে তৃপ্তির হাসি বলে দেয় আসার স্বার্থকতা কতটুকু।

3শফিক মোল্লা জানান, মানবিক বোধ থেকেই তিনি প্রতিবছর ঈদবস্ত্র বিতরণ করেন। ঈদবস্ত্র বিতরণ কালে শফিকুল ইসলাম চৌধুরী ছাড়াও এতে উপস্থিত ছিলেন, বিটঘর ইউপি চেয়ারম্যান হাজী আবুল হোসেন, সমাজ সেবক হাজি মোঃ হাছান মিয়া চৌধুরী, মোঃ কবির চোধুরী, শাহাদাত চৌধুরী, তানভীর চোধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা এ প্রতিবেদককে জানান, দানবীর বলে খ্যাত শফিক মোল্লা ইতোমধ্যে সামাজিক সেবামুলক কাজের মাধ্যমে ওই এলাকা ছাড়াও আশ পাশের বহু গ্রামের মানুষের মনে গাথা রয়েছেন। তারা আরও জানান, ঈদের কাপর বিতরণ ছাড়াও এলাকার বহু রাস্তাঘাট নির্মাণ এমনকি বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে শফিক মোল্লার ভুমিকা ছিল মুখ্য।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে