বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলায় শীর্ষে আশুগঞ্জ বাজার ইমদাদুল উলূম মাদ্রাসা

Ashuganj pohtoআশুগঞ্জ প্রতিনিধি॥ এদারায়ে তা‘লিমিয়া ব্রাহ্মণবাড়ীয়া (ব্রাহ্মণবাড়ীয়া আঞ্চলিক বোর্ডের) অধীনে অনুষ্ঠিত ৭৬তম পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। ২৩জুন বৃহস্পতিবার প্রকাশিত এ বোর্ডে জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম আশগঞ্জ (বড় মসজিদ সংলগ্ন) মাদরাসা শীর্ষ স্থান অধিকার করে। পরীক্ষায় মাদরাসাটি থেকে দুইটি ক্লাশ অংশগ্রহণ করে । তন্মধ্যে এ মাদ্রাসার আছ ছাফফুছ ছামেন (অষ্টম শ্রেণীতে) প্রথম ১০জন হতে ২জন ও আছ ছাফফুল আশের (দশম শ্রেণীতে) প্রথম ১০জন হতে ৩জন মোট ৫জন ছাত্র অত্যন্ত কৃতীত্বের সাথে ট্যালেন্টপুল বৃক্তি পেয়ে ধন্য হয়। অষ্টম শ্রেণীতে হাফেজ ইবরাহীম পুরো বোর্ডে ১ম স্থান ও মুহাম্মদ আব্দুস সুবহান ৩য় স্থান অধীকার করে। দশম শ্রেণীতে হাফেজ আব্দুল আজিজ ৭ম স্থান, হাফেজ আমানুল্লাহ ৮ম স্থান ও হাফেজ ইরশাদুল ইসলাম ১০ম স্থান অধীকার করে । উল্লেখ্য এদারায়ে তা‘লিমিয়া বোর্ডটি শিক্ষা ও দীক্ষার সমন্বয় ও তার ধারাবহিক অগ্রগতিতে ৭৬ বছর ধরে বিশেষ ভূমিকা পালন করে আসছে । যার প্রতিষ্ঠাতা হলেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহ.। এ বছর শতাধিক মাদ্রাসা এ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম মাদরাসা এ বোর্ড সহ বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা (বাংলাদেশ কওমী মাদ্রাসা জাতীয় শিক্ষাবোর্ড) এর অধীনেও পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ বোর্ডেও মাদ্রাসাটি বরাবরের ন্যয় এবারও সুনামের সহিত ভাল ফলাফলের জন্য সকলের নিকট দোয়ার প্রত্যাশী।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব