,

নবীনগরে সাজা প্রাপ্ত আসামী ও মাদক সহ গ্রেফতার ২জন।

555নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগরে সাজা প্রাপ্ত আসামী একজন ও মাদকে গ্রেফতার ১সহ পৃথক অভিযানে মোট ২জনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পলিশ। জানাযায়,নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমদ এর নেতৃত্বে এস আই নাজির আহমদ সংগীয় ফোর্স সহ গতকাল সোমবার রাতে ০৬ মাসের কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ হাবিবুল্লাহ (২৫) কে গোপন সংবাদের ভিত্তিতে লহরী তার গ্রাম হইতে গ্রেফতার করেন। সে নবীনগর উপজেলার লহরী গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে। এছাড়া একই দিন নবীনগর থানার এস আই স্বপন চন্দ্র দাস সংগীয় ফোর্সসহ নবীনগর পৌর এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় আনুমানিক রাত্র ০৯.০৫ ঘটিকার সময় আসামী মোঃ মোবারক হোসেন (৩৪) কে ভোলাচং বাজারস্থ তাহার চায়ের দোকান হইতে ০৬ বোতল বিয়ার, ০৭ লিটার চোলাইমদ, ০৩ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয় লব্দ ২৫৬২/-টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন। নবীনগর উপজেলার শ্রীরামপুর পূর্ব পাড়ার পিতা-মৃত ইদন মিয়ার ছেলে। সে পূর্ব হইতে গোপনে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা করিয়া আসিতেছিল।সে পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের এস আই স্বপন চন্দ্র দাসের নেতৃত্বে তাকে মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

 

এ জাতীয় আরও খবর

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’