বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

Shonggosho20160618080334তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাসপাতাল মোড়ে স্থানীয় উচালিয়াপাড়া ও কুট্টাপাড়া এলাকার লোকজনদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) সংঘর্ষ চলছে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য পদোন্নতি পাওয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সরাইল উপজেলার হাসপাতাল মোড়ের সামনে কুট্টাপাড়া ও উচালিয়পাড়া এলাকার কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তবে সংঘর্ষের প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখন পর্যন্ত পুলিশ ৯ রাউন্ড টিয়ারগ্যাস ও ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত