নবীনগরে আবুল খায়ের ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবুল খায়ের ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ।

সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, পৌর বিএনপির সহসভাপতি হাসিবুল হাদীস শাহিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগকে সফল ও জনমুখী করতে স্বচ্ছতা, জবাবদিহি, পারস্পরিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

বক্তারা ফাউন্ডেশনের চলমান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার