আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন স্থাপনে চুক্তি স্বাক্ষর

Rail20160615164837আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পটিতে ব্যয় হচ্ছে ৩৪ হাজার ৭৩৪ কোটি টাকা। এটি নির্মাণকল্পে চুক্তি স্বাক্ষর করেছে রেল মন্ত্রণালয় ও সিটিএম। চায়না রেলওয়ে গ্রুপ, তমা কন্সট্রাকশন ও ম্যাক্স ইন্সফ্রাকচারের সমন্বিত কোম্পানিই সিটিএম নামে কাজ করছে।

রাজধানীর রেল ভবনে বুধবার (১৫ জুন) দুপুর তিনটায় চু্ক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের পক্ষে সাগর কৃষ্ণ রায় ও সিটিএম জয়েন্ট ভেঞ্চারের পক্ষে গোলাম মো. আলমগীর।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম ৭২ কিলোমিটার ডাবল রেললাইনের কাজ সাড়ে তিন বছরের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও রেলমন্ত্রী মো. মুজিবুল হক ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ‘আগের সব সরকারের আমলে রেল বিভাগ ছিলো অবহেলিত। বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করছে। বর্তমানে ৪০টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। আমরা চাই, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হোক’।

প্রকল্প ব্যয়ের ৬৮ দশমিক ৩ শতাংশ সহায়তা দিচ্ছে এডিবি, ইআইবি দিচ্ছে ২৭ দশমিক ৮ শতাংশ ও সরকার দিচ্ছে ৩ দশমিক নয় শতাংশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে আবুল খায়ের ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩