বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রানজিটের প্রথম চালান আশুগঞ্জে

নিজস্ব প্রতিবেদক : আনুষ্ঠানিক ট্রানজিটের আওতায় এসেছে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর। এর অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় নিইটেক-৬ নামে একটি জাহাজ এক হাজার টন লোহা জাতীয় পণ্য নিয়ে আশুগঞ্জ বন্দরে নোঙ্গর করে।জাহাজটিকে প্রথমে আশুগঞ্জ মেঘনা নদীর মাঝখানে নোঙ্গর করে রাখা হয়। পরে বিকাল ৫টার দিকে আশুগঞ্জ বন্দরে ভিড়ে। এর মাধ্যমে নৌ প্রটোকল চুক্তির আওতায় ভারতীয় পণ্য বাংলাদেশর ওপর দিয়ে ভারতের সেভেন সিস্টারস খ্যাত ৭টি রাজ্যে (আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজরাম, অরুণাচল, মনিপুর ও নাগাল্যান্ড) আনুষ্ঠানিকভাবে শুল্ক দিয়ে পণ্য পরিবহন শুরু হলো।

b.bari-pic_131781

আশুগঞ্জ আন্তার্জাতিক নৌবন্দর থেকে এসব পণ্য স্থানীয় ট্রাকের মাধ্যমে লোড-আনলোড করে ভারতের ত্রিপুরাসহ ৭টি রাজ্যে পৌঁছে দেয়া হবে।

আশুগঞ্জ আন্তার্জাতিক নৌবন্দর পরিদর্শক মো.শাহ আলম জানান, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় এসব পণ্য পরিবহনে প্রতি টনে ১৯২ টাকা ২২ পয়সা হারে মাশুল আদায় করা হবে। এ ছাড়া অভ্যন্তরীণ জাহাজের জন্য নির্ধারিত সব ধরনের চার্জ ও ফি ট্রানজিট পণ্য থেকে আদায় করা হবে।

বিআইডব্লিউটিএ জানায়, এর আগে পরীক্ষামূলকভাবে দুই দফায় ফি ছাড়াই বিদ্যুৎ কেন্দ্রের মালামাল এবং খাদ্যশস্য ট্রানজিট করেছিল ভারত। আনুষ্ঠানিক ট্রানজিটের আওতায় বাংলাদেশের আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানির তত্ত্বাবধানে এ জাহাজটি বাংলাদেশে এসেছে।

এক হাজার চার টন এসএস পণ্য নিয়ে কলকাতা থেকে গত ৩ জুন জাহাজটি রওনা হয়।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় নৌপরিবহন মন্ত্রী মো. শাহাজাহান খান ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুল্ক আদায় করা হবে। এর পর এ পণ্য আশুগঞ্জ বন্দর থেকে ভারতের ত্রিপুরায় পরিবহন শুরু করা হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত