বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ‘বন্দুক যুদ্ধে’ ডাকাত নিহত ৩ পুলিশ আহত

1433396349সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জীবন মিয়া (২৭) নামে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। গত বুধবার (১৫ জুন) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের বাড়ি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বাড়িউড়া বাজারের পশ্চিম পাশের ব্রিজের নিকটে মহাসড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সড়কে টহলরত একদল পুলিশ ঘটনাস্থলে পোঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাতদল ১৫ ও পুলিশ সদস্যরা ৬ রাউন্ড গুলি ছোঁড়ে। উভয় পক্ষের ‘বন্দুক যুদ্ধে’ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও কুখ্যাত সন্ত্রাসী জীবন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। আর আহত হয়েছে কন্সটেবল রবিউল আওয়াল, জহিরুল ইসলাম ও আবদুল আওয়াল। তাদেরকে সরাইল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পাইপগান, ২টি কার্তুজ, ১টি রামদা ও ৩টি বল্লম উদ্ধার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানায়, জীবন দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ সহ নানা অপকর্ম করে আসছে। জীবনের বাড়ির আশপাশের ৪০-৫০টি সংখ্যালঘু পরিবারের সদস্যরা তার ভয়ে সর্বদা আতঙ্কগ্রস্থ থাকত। সন্ধার পর কোন মেয়ে ঘর থেকে বের হত না। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিস্ফোরক, ধর্ষণ, ডাকাতি, পুলিশের উপর একাধিকবার হামলা ও দ্রুত বিচার আইনে অর্ধডজনের অধিক মামলা রয়েছে। সরাইল থানায় ৮টি ও হবিগঞ্জের মাধবপুর থানায় ১ টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত