,

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

index20160615050111ঢাকা-আগরতলা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় তৌহিদুল ইসলাম অপু (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত অপু ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।মঙ্গলবার (১৪ জুন) দিনগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপু জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার প্রয়াত তাজুল ইসলামের ছেলে।ঢামেক হাসপাতালে অবস্থানরত অপুর বন্ধুরা  জানায়, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সদর উপজেলার কোড্ডা এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হয় অপু। পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে ঢামেক নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে