বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

Kasba (Brahmanbaria) Picকসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : সোমবার (১৩ জুন) দুপুরে কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর এলাকার আকাবপুর গ্রাম থেকে অস্ত্রসহ জসিম মিয়া (৩০) নামক এক ডাকাতকে গ্রেফতার করেছে । পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আকাবপুর গ্রামের মন মিয়ার ছেলে জসিম মিয়ার বাড়িতে তল্লাশী চালিয়ে বসত ঘরের তোষকের নিচ থেকে আট চেম্বার বিশিষ্ট একটি রিভলবার উদ্ধার করা হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, আটক জসিম মিয়ার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ মাদক আইনে একাধিক মামলা রয়েছে।