এমপি মৃধার সরাইল-অরুয়াইল সড়ক সংস্কার কাজ পরিদর্শন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সাথে হাওরবেষ্টিত চুন্টা, অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র সরাইল-অরুয়াইল সড়কটি বিগত কয়েক বছরে ভেঙ্গে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সাংসদ জিয়াউল হক মৃধার প্রচেষ্টায় স¤প্রতি ১৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির সংস্কার কাজ শুরু করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। রোববার বিকেলে সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সড়কটির চুন্টা, ভূইশ্বর ও পাকশিমুল অংশ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, সরাইলের উত্তরাঞ্চলের মানুষের চলাচলের একমাত্র সড়কটি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বর্ষায় ঢেউয়ের হাত থেকে সড়কটিকে বাঁচাতে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে সংস্কার কাজে হাত দেওয়া হয়েছে। সড়কটিকে টিকিয়ে রাখতে হলে বর্ষার পানি আসার আগেই এর কাজ শেষ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট বিভাগকে রাত-দিন কাজ করে দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছি।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের সরাইল উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ভঙ্গুর এ সড়কটি সংস্কার করতে সম্প্রতি একটি প্রকল্প পাস হয়েছে।
জানা যায়, গত চার বছর আগে (২০১২ সালে) সড়কটি নির্মাণের সময় সংশ্লিষ্ট ঠিকাদার বাবুল মিয়া এলাকার প্রভাবশালীদের ম্যানেজ করে যাচ্ছেতাই কাজ করেন। নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে। তাছাড়া সড়কের কাজটি মূল শিডিউল অনুযায়ী করা হয়নি বলেও অভিযোগ উঠে। সড়কের কিনারে স্থাপিত ব্ল¬ক নির্মাণে নিম্নমানের পাথর, বালি ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে। বিভিন্ন অংশে সিমেন্টের পরিমান কম দিয়ে ভিটি বালুও ব্যবহার করা হয়েছে। এতে অল্প কদিন না যেতেই সড়কটি দেবে যায় এবং এর কিছুু অংশ ভেঙ্গে পানিতে তলিয়ে যায়।
https://www.youtube.com/watch?time_continue=139&v=zyXhrpqyUUY











