,

ভাদুঘরে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার

download (26)ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুটি স্থানীয় ভাদুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তবে ধর্ষকের নাম-পরিচয় জানাতে পারেনি শিশুটির বাবা।
শিশুটির বাবা অভিযোগ করে বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে খেলা করছিল ওই শিশু। এসময় অজ্ঞাতপরিচয় (২০) এক যুবক বাইসাইকেলে চড়ে এসে ছুরি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘন্টা দেড়েক আশপাশ এলাকায় ঘুরে পুনরায় ভূঁইয়াপাড়ায় শিশুটির বাড়ির পাশের একটি ঝোঁপে নিয়ে গিয়ে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে কোনো রকমভাবে শিশুটি দৌঁড়ে পালিয়ে বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়ে। এরপর তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানা নূরুস শামস্ জানান, নির্যাতনের শিকার ওই শিশুর চিকিৎসা চলছে।এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অজ্ঞাত ওই যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে