,

বিজয়নগরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত সদস্য গ্রেফতার

grafer-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্ত্রসহ ইব্রাহিম মিয়া (২৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিম জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে।
সদ্য পদোন্নতি পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল শশই গ্রামের একটি সড়ক থেকে আন্তঃজেলার ডাকাত দলের সদস্য ইব্রাহিম মিয়ায়াকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ইব্রাহিমের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে নাসিরনগর থানায় তিনটি ও বিজয়নগর থানায় দুটি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে