আখাউড়ায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

las udderব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোনিয়া সুলতানা (২৫) নামে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোনিয়া রাণীখার গ্রামের সৌদি আরব প্রবাসী ওসমান ভূইয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাণীখার গ্রামে শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আখাউড়া থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে আবুল খায়ের ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩