ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

11.-roadব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি সারবোঝাই ট্রাক উল্টে ঢাকা-সিলেট মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে উদ্ধার করলে দুপুর ১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সদ্য পদোন্নতি পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে আশুগঞ্জ সার কারখানা থেকে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ওভারলোডেড থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় তা উল্টে যায়। এতে মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ তাকে। পরে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করলে দুপুর একটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে আবুল খায়ের ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩