বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এজিএম ছাড়া ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের নির্বাচন,ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা

download (25)নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে ব্যবসারীরা এখন মুখোমুখী অবস্থানে।
খোজ নিয়ে জানা গেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর প্রায় দুই হাজার সদস্য থাকা সত্বেও মাত্র ৪শ ৮৪ জনকে নবায়ন করে বৈধ ভোটার হিসেবে বিবেচনা করে নির্বাচন করা হচ্ছে।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জুলাই নির্বাচনের তারিখ। আর সদস্যদের সদস্যপদ নবায়নের সময়সীমা ছিল চলতি বছরের ১৮মে।কিন্তু অধিকাংশ সদস্যের অভিযোগ সদস্যপদ নবায়নের জন্যে তাদের চিঠি দেয়া হয়নিএবং স্থানীয় কোন দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।ফলে প্রায় দেড় হাজার সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।
এ ব্যাপারে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আজ শনিবার ছিল মনোনয়ন ক্রয়ের শেষ দিন। রোববার থেকে বুধবার পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন।তিনি জানান যথাসময়ে সদস্যপদ নবায়ন না করায় বাকীরা ভোট দিতে পারছে না।তিনি আরো বলেন এখন সদস্যপদ নবায়ন করলেও তারা ভোট দিতে পারবে না।তাই নির্বাচন যথাসমযে হবে।ইতোমধ্যে নির্বাচনে আগ্রহী ৩২ সদস্য মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
এদিকে অভিযোগ রয়েছে বর্তমান কমিটি এজিএম না করে নির্বাচনী তফসিল ঘোষনা করায় সাধারন ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছে।তবে চেম্বারের সচিব মো.আজিম উদ্দিন জানিয়েছেন এজিএম করার কোন বাধ্যবাদকতা নেই।
চেম্বারের সাবেক সভাপতি ও সদস্যপদ নবায়ন উপকমিটির আহবায়ক তানজিল আহমেদ জানান নির্বাচনের সময়সীমা বৃদ্বি করার জন্যে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের বরাবরে আবেদন করেছি।কিন্তু এখনো কোন রেজাল্ট পাইনি।অধিকাংশ সদস্য তাদের সদস্যপদ নবায়ন করতে পারেনি।তাই আমি নির্বাচন ৬ মাস পেছানোর দাবী করেছি।
এছাড়াও নির্বাচন সময়সীমা বৃদ্বির দাবীতে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরের কাছে লিখিত আবেদন করেছেন চেম্বার সদস্য মো.আশিকুল ইসলাম,শুভাশীষ পাল,মো.রাজিব,মো.আমিনুল ইসলাম ভুইয়া সৃজন,খোরশেদ আলম,শেখ মো.আজিম,সুশমিতা পাল।
এ ছাড়াও বাকীরা সদস্যরাও তাদের সদস্যপদ নবায়ন করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।