বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশী অভিযানে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩৪, ২টি পাইপগান, গুলি উদ্ধার

grafterআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে ৩৪জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযানে বিএনপি, জামায়াতের নেতা-কর্মীসহ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী, ডাকাত, মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হয়। গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির ও ফরদাবাদ মাদ্রাসার শিক্ষক মাজেদুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেই তথ্য-প্রযুক্তি আইনে বাঞ্ছারামপুর থানায় একটি এবং বিশেষ ক্ষমতা আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ও নবীনগর থানায় একটি করে মামলা রয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ব্রীজের এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় নবীনগরের সেমন্তঘর গ্রামের কুখ্যাত ডাকাত মুজিবুর রহমানকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি এবং শহরের দক্ষিণ মৌড়াইলে মোঃ ফখরুল ইসলামকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলিসহ দক্ষিণ মৌড়াইল জামিয়া রাজ্জাকিয়া জবেদাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার পিছনে থেকে গ্রেফতার করেন। এসময় পুলিশ ২২৭ পিস ইয়াবা,২১ কেজি গাঁজা,২৪ পিস বিয়ার, ২৫ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ আব্দুল কাইয়ূম জানান, আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত