,

সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

download (24)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন।বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধর্মতীর্থ গ্রামে হাজী হারুন মিয়ার বাড়ি ও আসমত রমুর বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি সামাল দিয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত বুধবার হারুন মিয়ার বাড়ির অহিদ মিয়ার সাথে প্রতিবেশী সৈয়দ মিয়ার বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় থেমে থেমে চলে সংঘর্ষ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে তাদের খন্ডযুদ্ধ। সরাইল থানা পুলিশের হস্তক্ষেপে ১টার পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। চার ঘন্টার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত: জন লোক আহত হয়েছে। আহতদের সরাইল হাসপাতালসহ আশপাশের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ রোধে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে