,

লেবাননে সড়ক দুর্ঘটনায় আখাউড়া ছাত্রলীগ নেতা নিহত

received_922947811151038শামীম সরকার : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন হামদু (২৩) লেবাননে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় ইফতারির জন্য কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় তিনি গাড়ি চাপায় মারা যান। চার মাস আগে তিনি লেবাননে গিয়েছিলেন।
আখাউড়া পৌর এলাকার বড় বাজারের মৃত শহীদ ভূঁইয়ার ছেলে হামদু আখাউড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বৈরশাল গ্রামে।দুর্ঘটনার খবর নিশ্চিত করে হামদুর বড় ভাই সানি জানান, মঙ্গলবার রাতে সেখানে অবস্থানরত মনির নামে এক ফুফাতো ভাই ফোন করে মৃত্যুর খবরটি পরিবারকে জানায়। পরে অন্যান্যদের কাছ থেকেও তারা বিষয়টি নিশ্চিত হন।এদিকে ছাত্রলীগ নেতা হামদুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ আখাউড়া উপজেলা শাখা।
এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে