,

আশুগঞ্জ সদর ইউপিতে বিজয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ

up le -2016আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ গত ৪ জুন অনু্ষ্িঠত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, সন্ত্রাসী হামলা ও অনিয়মের মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম কমান্ডার। গতকাল মঙ্গলবার দুপুর একটায় আশুগঞ্জ পূর্ব বাজারের কমিশন এজেন্ট জহিরুল ইসলাম জারু মিয়ার চেম্বারে সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ভোট শুরু হওয়ার সাথে সাথেই শতাধিক বহিরাগত সন্ত্রাসী নাওঘাট গ্রামের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তাকে জিম্মি করে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এরপর পর্যায়ক্রমে বড়তল্লা গ্রামের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্র এবং যাত্রাপুর গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে ঢুকে একইভাবে ব্যালট পেপার ছিনিয়ে নৌকা মার্কায় সীল মেরে বাক্সে ভরা হয়। এসময় ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা কোন প্রতিকার না করে সাধারণ সদস্যের (ইউপি মেম্বার) ভোট চালিয়ে নেন। উল্লিখিত ছয় কেন্দ্রে থাকা তার এজেন্টদেরকে মারধর করারও অভিযোগ করেন তিনি।
আনারস প্রতীকের স্বতন্ত্র এই প্রার্থী আরো বলেন, ভোটের দিন বিকেলে নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাউদ্দিনের সমর্থক সোহাগপুর গ্রামের বাবুল মিয়ার নেতৃত্বে হামলা চালিয়ে বন্দরে অবস্থিত তাদের অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। পরদিন আশুগঞ্জ পূর্ব বাজারের শ্যামল মিয়ার বাড়ির সিঁড়ির নিচে বোমা ও আগ্নেয়াস্ত্র রেখে ওই ভবনে অভিযান চালিয়ে ১৩ জন নিরীহ লোককে ধরে নিয়ে মামলায় ঢুকিয়ে দেয় পুলিশ। এছাড়া এ পর্যন্ত থানায় দুটি মামলা দায়ের করে তার ৫৩ জন সমর্থকদের আসামি করা হয়েছে। অতীতে আশুগঞ্জের স্থানীয় সরকার নির্বাচনে এমন নজির নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের নিশ্চিত বিজয় ভোট ডাকাতির মাধ্যমে ছিনিয়ে নিয়ে আশুগঞ্জে কলংকজনক অধ্যায় সৃষ্টি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুগঞ্জ চাতালকল ব্যবসায়ি সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, পরিবহন ব্যবসায়ি মিলন শাহ, ধান-চাল ব্যবসায়ি জহিরুল হক সিকদার, জাকির হোসেন বাদল ও হেলাল সিকদার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ