,

নাসিরনগরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Nasirnagar Picture(DAKAT)-1আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’রুবেল মিয়া(২৮) নামে একজন নিহত হয়েছে। এসময় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়।সোমবার গভীর রাতে নাসিরনগর-সরাইল সড়কে তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আবদুল কাদের জানান,গভীর রাতে একদল ডাকাত সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রুবেল নামের এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয় ওসিসহ এএসআই আশরাফুল আলম(৩২),কনষ্টেবল রাখাল চন্দ্র ভৌমিক(৫৭) ও আবু তাহেরকে(৫০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত রুবেল নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামের ফয়েজ মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।পুলিশের ভাষ্য,নিহত রুবেলের বিরুদ্ধে নাসিরনগর থানায় ডাকাতির অভিযোগে আটটি ও বিজয়নগর থানায় চারটি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ