,

বাংলাদেশ থেকে আরো ৫ লাখ কর্মী নেবে সৌদি আরব

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে আরো ৫ লাখ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির শ্রমমন্ত্রী ড. মুফরেজ বিন সাদ আল হাকবানি এ সম্পর্কে বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে আরো ৫ লাখ জনশক্তি নিতে চাই।’গত রোববার রাতে রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসে এ আগ্রহের কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

Gunagar_1337457414_1-saudi

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বর্তমানে ৫ দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থান করছেন।

সৌদি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশি শ্রমিকরা এখানে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। এছাড়া প্রায় ৪২ হাজার নারী শ্রমিক গৃহকর্মে নিয়োজিত। বাংলাদেশ থেকে শ্রমিক ছাড়াও চিকিৎসক, শিক্ষক এবং প্রকৌশলীদের নিয়োগ উন্মুক্ত করে দেয়ার লক্ষ্যও আমাদের রয়েছে।’

সৌদি আরবে নারী গৃহকর্মী নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, তার সরকার এসব গৃহকর্মীদের স্বল্পকালীন প্রশিক্ষণের পরই বিদেশে পাঠানোর উদ্যোগ নিচ্ছে। সেই সঙ্গে প্রশিক্ষণের মেয়াদ ভবিষ্যতে আরো বাড়ানো হতে পারে।

জনশক্তি নিয়োগের ক্ষেত্রে সৌদি শ্রমমন্ত্রীকে কড়াকড়ি আরোপের বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো দালাল শ্রেণি যেন এ প্রক্রিয়ায় ঢুকতে না পারে বিষয়টি খেয়াল রাখবেন।’ এর জবাবে দেশটির শ্রমমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের সুরক্ষা দেয়া আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে।’

এদিকে দেশটির সংবাদমাধ্যম আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মোসি বলেন, ‘বাংলাদেশ থেকে ২ বছরের মধ্যে সৌদি আরবে ৫ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশে সৌদি সরকারে অনুদানে হাইটেক পার্ক গড়ে উঠছে। সেখানে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগেরও আহ্বান জানানো হয়।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর