বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

Nasirnagar Picture(Spots)-1আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপজেলা পর্যায়ে আজ রবিবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালক পর্যায়ে নুরপুর লাহাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ০-২ গোলে হারিয়ে নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ০-১ গোলে হারিয়ে তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হেমায়েতুল ফারুক ভুইয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ও সহসভাপতি আকতার হোসেন ভুইয়াসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বলেন শিক্ষার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষা সহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে। শরীর-স্বাস্থ্য,মনকে ভাল রাখতে হলে খেলাধূলা করতে হবে। শিশুদের ক্রীড়ামূখী করতে এ সরকার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা করেছে।